শিক্ষা বিভাগের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বিপুল শিক্ষা সামগ্রী
হাইলাকান্দি (অসম), ৭ মে (হি.স.) : হাইলাকান্দি শহরের এডুকেশন কমপ্লেক্স সংলগ্ন শিক্ষা বিভাগের গুদামে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগুনে পুড়ে যায় বিপুল পরিমাণ সেনিটারি ন্যাপকিন, এফএলএন সামগ্রী, খাতা-সহ বি
Hailakandi


হাইলাকান্দি (অসম), ৭ মে (হি.স.) : হাইলাকান্দি শহরের এডুকেশন কমপ্লেক্স সংলগ্ন শিক্ষা বিভাগের গুদামে বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আগুনে পুড়ে যায় বিপুল পরিমাণ সেনিটারি ন্যাপকিন, এফএলএন সামগ্রী, খাতা-সহ বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ। প্রায় চার ঘণ্টার নিরলস প্রচেষ্টার পর পাঁচটি দমকল বাহিনীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। যদিও ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। জানা গেছে, পুরাতন হাসপাতাল রোডে নবনির্মিত জেলা বিজেপি কার্যালয়ের পাশেই অবস্থিত এই গুদামঘর। একই ভবনের উপরতলায় রয়েছে মৎস্য বিভাগের জেলা কার্যালয়। একসময় ভবনটি জেলা পরীক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হলেও পরে সেটিকে শিক্ষা বিভাগের গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

বৃহস্পতিবার দুপুর প্রায় ১টা নাগাদ গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখে আশপাশের বিভিন্ন দপ্তরের কর্মীরা ছুটে আসেন। সঙ্গে সঙ্গে দমকল বিভাগ ও বিদ্যুৎ বিভাগকে খবর দেওয়া হয়। সদর থানার পুলিশও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কাজে সহায়তা করে।

ঘटनাস্থলে পৌঁছান অতিরিক্ত জেলা কমিশনার তথা জেলা মিশন সমন্বয়ক অন্তরা সেন, বিদ্যালয় পরিদর্শক তাপস দত্ত-সহ শিক্ষা বিভাগের একাধিক আধিকারিক। অতিরিক্ত জেলা কমিশনার ঘটনাস্থল থেকেই জেলা কমিশনার অভিষেক জৈনকে পুরো পরিস্থিতির বিস্তারিত জানান।

খণ্ড শিক্ষা আধিকারিক মনোজ কৈরী জানান, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুন লাগার সম্ভাবনা রয়েছে। পুরো ঘটনার তদন্ত করা হবে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব প্রস্তুত করা হচ্ছে। তিনি আরও জানান, চলতি শিক্ষাবর্ষের পাঠ্যবই অন্য গুদামে সংরক্ষিত থাকায় সেগুলি সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং বই বিতরণ প্রক্রিয়াও স্বাভাবিকভাবেই চলছে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande