
নয়াদিল্লি, ৭ মে (হি.স.): পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে আদর্শ নির্বাচনী আচরণবিধি (মডেল কোড অফ কনডাক্ট বা এমসিসি) তুলে নিল নির্বাচন কমিশন। গত ১৫ মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছিল পশ্চিমবঙ্গ, অসম, কেরলম, তামিলনাড়ু এবং পুদুচেরিতে। ওই দিন থেকে আদর্শ নির্বাচনবিধি বলবৎ হয়ে যায়।
গত ৪ মে ভোটের ফল প্রকাশিত হয়েছে। তাই এই চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এমসিসি তুলে নিল নির্বাচন কমিশন। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করে ওই চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে জানিয়ে দেওয়া হয়েছে। একমাত্র পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভায় এমসিসি কার্যকর থাকবে। কারণ ওই আসনে সমস্ত ভোট বাতিল হয়ে গিয়েছে। ২১ মে পুনর্নির্বাচন হবে সেখানে। ২৪ মে ফল ঘোষণা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ