
পূর্ব সিংভূম, ৭ মে (হি.স.): ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় হঠাৎ একটি গাড়িতে আগুন লেগে যায়। বৃহস্পতিবার ভোররাতে গোলমুরি থানার অন্তর্গত তুইলাডুংরিতে সাই মোটরস ক্রয়-বিক্রয় কমপ্লেক্সে ঘটনাটি ঘটেছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে গোলমুরি থানার অন্তর্গত তুইলাডুংরিতে সাই মোটরস ক্রয়-বিক্রয় কমপ্লেক্সে পার্ক করা একটি গাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে গোলমুরি থানা এবং দমকল বাহিনীকে খবর দেয় । খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর দল ঘটনাস্থলে পৌঁছায়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন, কিন্তু ততক্ষণে গাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছিল।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট বা যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত পাওয়া গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন