শিক্ষা মন্ত্রকের দফতরে নয়, দিল্লিতে অগ্নিকাণ্ড স্কুল অফ প্ল্যানিং এন্ড আর্কিটেকচারে
নয়াদিল্লি, ১ জুন (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির আইটিও-র কাছে স্কুল অফ প্ল্যানিং এন্ড আর্কিটেকচারে। শিক্ষা দফতর ও দমকলের পক্ষ থেকে এমনটা জানানো হয়েছে। আগে জানা গিয়েছিল, দিল্লির বিকাশ মার্গে শিক্ষা মন্ত্রকের দফতরে আ
শিক্ষা মন্ত্রকের দফতরে নয়, দিল্লিতে অগ্নিকাণ্ড স্কুল অফ প্ল্যানিং এন্ড আর্কিটেকচারে


নয়াদিল্লি, ১ জুন (হি.স.): রাজধানী দিল্লিতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল দিল্লির আইটিও-র কাছে স্কুল অফ প্ল্যানিং এন্ড আর্কিটেকচারে। শিক্ষা দফতর ও দমকলের পক্ষ থেকে এমনটা জানানো হয়েছে।

আগে জানা গিয়েছিল, দিল্লির বিকাশ মার্গে শিক্ষা মন্ত্রকের দফতরে আগুন লেগেছে। এই অগ্নিকাণ্ডের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দিল্লি দমকল (ডিএফএস) এবং শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, দিল্লির আইটিও-র নিকটবর্তী স্কুল অফ প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার (এসপিএ)-এ আগুন লেগেছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande