
নয়াদিল্লি, ১ জুন (হি.স.): ২২–তম এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অসাধারণ ফলাফলের জন্য ভারতীয় দলকে সোমবার অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রতিযোগিতায় ১০টি স্বর্ণপদক-সহ মোট ১৯টি পদক জয়ের জন্য প্রধানমন্ত্রী ভারতীয় দলকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন, এই সাফল্য ভারতের তরুণ ক্রীড়াবিদদের দৃঢ় সংকল্প ও শ্রেষ্ঠত্বের প্রতিফলন।
সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ২২–তম এশিয়ান অনূর্ধ্ব-২০ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০টি স্বর্ণপদক-সহ মোট ১৯টি পদক জয়ের জন্য ভারতীয় দলকে জানাই আন্তরিক অভিনন্দন। এই অসাধারণ ফলাফল ভারতের তরুণ অ্যাথলিটদের অদম্য সংকল্প ও শ্রেষ্ঠত্বেরই প্রতিফলন। আশা করি, এই সাফল্য আগামী দিনগুলোতে আরও অনেক তরুণ ভারতীয়কে খেলাধুলোয় যুক্ত হতে অনুপ্রাণিত করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ