শ্রীভূমির চুড়াইবাড়িতে প্রায় ১৫ টাকার মাদক কফ সিরাপ বাজেয়াপ্ত, গ্রেফতার এক
বাজা‌রিছড়া (অসম), ১ জুন (হি.স.) : প্রায় প‌নে‌রো লক্ষ টাকার মাদক কফ সিরাপ বাজেয়াপ্ত করেছে অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী শ্রীভূমি জেলান্তর্গত বাজা‌রিছড়া থানাধীন চুড়াইবা‌ড়ি চেকপোস্টে। নেশার কফ সিরাপ পাচারের অভিযোগে পণ্যবাহী কন্টেইনার-চালক কাছ
শ্রীভূমির চুড়াইবাড়িতে বাজেয়াপ্ত নেশার কফ সিরাপ, গ্রেফতার এক


বাজা‌রিছড়া (অসম), ১ জুন (হি.স.) : প্রায় প‌নে‌রো লক্ষ টাকার মাদক কফ সিরাপ বাজেয়াপ্ত করেছে অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী শ্রীভূমি জেলান্তর্গত বাজা‌রিছড়া থানাধীন চুড়াইবা‌ড়ি চেকপোস্টে। নেশার কফ সিরাপ পাচারের অভিযোগে পণ্যবাহী কন্টেইনার-চালক কাছাড়ের (অসম) আমড়াঘাটের বাসিন্দা রহিম উদ্দিন লস্করকে গ্রেফতার করেছে পুলিশ।

চুড়াইবা‌ড়ি চেকপোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস জানান, আজ সোমবার বিকা‌লের দিকে গুয়াহা‌টি থে‌কে এএস ০১ এন‌সি ৫৬২৪ নম্ব‌রের একটি ছয় চাকার পণ্যবাহী ক‌ন্টেইনার অনলাইন সামগ্রী নি‌য়ে আগরতলায় যাচ্ছিল। চুড়াইবা‌ড়ি ওয়াচ পোস্টের পু‌লিশ কন্টেইনারে তালা‌শি চালিয়ে বি‌ভিন্ন সামগ্রীর আড়াল থে‌কে দেড় হাজার শিশি নেশার এসকাফ কফ সিরাপ উদ্ধার করে। কফ সিরাপগুলির কা‌লোবাজারি মুল‌্য কংপক্ষে ১৫ লক্ষ টাকা হ‌বে, জানান চেকপোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস।

পুলিশ অফিসার নিরঞ্জন দাস জানান, মাদকদ্রব্য পাচা‌রের অভিযোগে কন্টেইনারের চালক‌ রহিম উদ্দিন লস্করকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। ধৃ‌তের বিরু‌দ্ধে এন‌ডি‌পিএস-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে, জানান তিনি।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande