হকার উচ্ছেদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে ৩ পাতার চিঠি কংগ্রেসের, পুনর্বাসনের দাবি শুভঙ্কর সরকারের
কলকাতা, ১ জুন (হি.স.): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হকার উচ্ছেদের বিরুদ্ধে ও এর প্রতিবাদেই তিন পাতার চিঠি লিখেছে কংগ্রেস। রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার এদিন স্পষ্টভাবেই তাতে জানিয়েছেন যে, অবিলম্বে পুনর্বাসন দরকার। জীবন ও জীবিকার প্রশ্নে গরীব মানুষ
মুখ্যমন্ত্রীর কাছে লেখা তিন পাতার চিঠি


কলকাতা, ১ জুন (হি.স.): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হকার উচ্ছেদের বিরুদ্ধে ও এর প্রতিবাদেই তিন পাতার চিঠি লিখেছে কংগ্রেস। রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার এদিন স্পষ্টভাবেই তাতে জানিয়েছেন যে, অবিলম্বে পুনর্বাসন দরকার। জীবন ও জীবিকার প্রশ্নে গরীব মানুষের রুটি রুজি কেড়েছে নবনির্বাচিত বিজেপি'র সরকার। দখল করে থাকা স্ট্রীট ভেন্ডাররা এখন বিপাকে পড়েছেন।

​২০১৪ সালের যে আইন রয়েছে, তদানুযায়ী এই প্রসঙ্গে জানিয়েছেন যে, সমীক্ষার কাজ বাদ দিয়ে ইচ্ছে বা খুশি মতো রাষ্ট্র তাদের প্রয়োজনে বুলডোজার চালাতে পারে না। তাদের যে ব্যবসা করার জন্য ছাড়পত্র বৈধতা, আদালতের নির্দেশ ইত্যাদিকে উপেক্ষা করা হয়েছে। টাউন ভেন্ডিং কমিটি ও গড়ে তোলা হয় নি। শাসকদলের তরফে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। কাজেই উচ্ছেদ অভিযান বেআইনি। বিতর্কিত হকার উচ্ছেদ পর্ব। অবিলম্বে, হকার উচ্ছেদের বিরুদ্ধে যে অভিযান চলছে বন্ধ হোক তা রাজ্য জুড়েই।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande