রাজ্য জুড়েই মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা চালু, খুশির আবহ হাওড়া ও কলকাতায়
​কলকাতা, ১ জুন (হি.স.): পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী চলতি বছরের জুন মাসের প্রথম দিন থেকেই রাজ্য জুড়েই এবং কলকাতা শহরেও মহিলাদের ফ্রি বাস পরিষেবা চালু হল। সাতসকালেই শীতাতপ নিয়ন্ত্রিত অর্থাৎ এসি এসি/১২-ডি, হাওড়া ও ঠাকুরপুকুর সরকারি রুটে ওই ছবি ধরা
ফিমেল ফ্রি পাস দেওয়া হয়েছে মহিলাদের


​কলকাতা, ১ জুন (হি.স.): পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী চলতি বছরের জুন মাসের প্রথম দিন থেকেই রাজ্য জুড়েই এবং কলকাতা শহরেও মহিলাদের ফ্রি বাস পরিষেবা চালু হল। সাতসকালেই শীতাতপ নিয়ন্ত্রিত অর্থাৎ এসি এসি/১২-ডি, হাওড়া ও ঠাকুরপুকুর সরকারি রুটে ওই ছবি ধরা পড়েছে। জনৈক মহিলা যাত্রী ওই গাড়িতে শিশু সহ নির্দিষ্ট আসনে বসেছিলেন। ভারপ্রাপ্ত বাস কন্ডাক্টর সাদরে বরণ করে নেন এবং সাধারণ যাত্রীদের থেকে বরং টিকিট নেওয়ার আগেই সংশ্লিষ্ট মহিলা যাত্রীদের কাছে নতুন পরিষেবার কথা জানানোর পাশাপাশি টিকিট তুলে দেন। সাধারণভাবেই খুশি তিনি এবং অন্যান্য মহিলা যাত্রীরাও।​এছাড়াও নন এসি বাস পরিষেবা জারি অব্যাহত। ব্যবহার ও পরিষেবা এবং উপযাচকের ভূমিকায় যে ছবি ধরা পড়েছে তা অভাবনীয়। হাওড়া বাস স্ট্যান্ড থেকেই কলকাতা জুড়ে বিভিন্ন রুটে কিংবা শহরতলি বা দূরপাল্লা যাতায়াতের জন্য সুবিধা মিলেছে। হাওড়া বাস ডিপো'র কর্মীরাও জানান যে, সমস্ত রুটে ইস্যু করা হয়েছে। যারপরনাই খুশি সর্বস্তরের যে উপস্থিতিতে তাদের পরিবারের সদস্যরাও। দক্ষিণবঙ্গের সঙ্গে সড়ক পথে যোগদানের সঙ্গে তা মিলেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande