ফের নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত অসমের চুড়াইবাড়িতে, গ্ৰেফতার এক
বাজারিছড়া (অসম), ১২ জুন (হি.স.) : দু‌দি‌নের মাথায় ফের নেশাজা‌তীয় কফ সিরাপ বাজেয়াপ্ত হয়েছে শ্রীভূমি জেলান্তর্গত বাজারিছড়া থানাধীন চুড়াইবা‌ড়ি অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্ত গেটে। নেশার কফ সিরাপ পাচারের অভিযোগে র‌ঙিয়ার (অস‌ম) বাসিন্দা জনৈক নগেন বর
শ্রীভূমির চু়ড়াইবাড়িতে নেশার কফ সিরাপ সহ গ্রেফতার এক


বাজারিছড়া (অসম), ১২ জুন (হি.স.) : দু‌দি‌নের মাথায় ফের নেশাজা‌তীয় কফ সিরাপ বাজেয়াপ্ত হয়েছে শ্রীভূমি জেলান্তর্গত বাজারিছড়া থানাধীন চুড়াইবা‌ড়ি অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্ত গেটে। নেশার কফ সিরাপ পাচারের অভিযোগে র‌ঙিয়ার (অস‌ম) বাসিন্দা জনৈক নগেন বর্মণের বছর ৪০-এর ছেলে উমেশ বর্মণকে গ্রেফতার করা হয়েছে।

চুড়াইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস জানান, আজ শুক্রবার দুপু‌রে গুয়াহা‌টি থে‌কে এএস ০১ এসি ৫০১৬ নম্ব‌রের ছয় চাকার একটি অনলাইন পণ্য সামগ্রী বোঝাই ক‌ন্টেইনার (লরি) আগরতলার (ত্রিপুরা) উদ্দেশে যাচ্ছিল। ক‌ন্টেইনারটি যথারীতি চুড়াইবা‌ড়ির অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমা‌ন্তগেটে আসে। দলবল নি‌য়ে ক‌ন্টেইনারে তালাশি চালিয়ে অনলাইন সামগ্রীর আড়াল থে‌কে এক‌টি কা‌ঠের বা‌ক্স থেকে ২২৫ শিশি নেশাজাতীয় এসকাফ কফ সিরাপ উদ্ধার করেন তাঁরা, বলেন নিরঞ্জন দাস।

তিনি জানান, নেশাজাতীয় কফ সিরাপ পাচারের অভিযোগে লরি চালক‌ উমেশ বর্মণকে গ্রেফতার করা হয়েছে। ধৃ‌তের বিরু‌দ্ধে সুনির্দিষ্ট আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু ক‌রা হ‌য়ে‌ছে। আগামীকাল শ‌নিবার তাকে শ্রীভূমিতে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদাল‌তে পেশ করা হবে।

এখানে উল্লেখ করা যেতে পারে, ‌দুদিন আগে বুধবার সকা‌লে চুড়াইবা‌ড়ি গেটে প্রায় দেড় কো‌টি টাকার নেশাজাতীয় কফ সিরাপ সহ এক লরিচালককে গ্রেফতার করেছিল পু‌লি‌শ।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande