ফাঁসিদেওয়ায় তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যু, ছড়ালো চাঞ্চল্য
শিলিগুড়ি, ১৩ জুন (হি.স.): শিলিগুড়ির মহকুমার ফাঁসিদেওয়ায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক তৃণমূল কংগ্রেস নেতার। মৃতের নাম - মহম্মদ আইনুল হক। বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আইনুল হকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চ
ফাঁসিদেওয়ায় তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যু, ছড়ালো চাঞ্চল্য


শিলিগুড়ি, ১৩ জুন (হি.স.): শিলিগুড়ির মহকুমার ফাঁসিদেওয়ায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক তৃণমূল কংগ্রেস নেতার। মৃতের নাম - মহম্মদ আইনুল হক। বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা তথা শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আইনুল হকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।

তিনি দার্জিলিং জেলা (সমতল) তৃণমূল কংগ্রেসের কোর কমিটিরও সদস্য ছিলেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই জানা যাবে, কীভাবে মৃত্যু হয়েছে ওই তৃণমূল কংগ্রেস নেতার।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande