মদনের বাড়িতে ইডি-র হানা, নিয়োগ দুর্নীতিতে চলছে তল্লাশি
কলকাতা, ১৩ জুন (হি.স.): পুরসভায় নিয়োগ দুর্নীতি-কাণ্ডের তদন্তে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতা ও শহরতলির ছয় থেকে সাতটি জায়গায় তারা হানা দিয়েছে। ইডি-র একটি দল গিয়েছে কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের বাড়ি
মদনের বাড়িতে ইডি-র হানা, নিয়োগ দুর্নীতিতে চলছে তল্লাশি


কলকাতা, ১৩ জুন (হি.স.): পুরসভায় নিয়োগ দুর্নীতি-কাণ্ডের তদন্তে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কলকাতা ও শহরতলির ছয় থেকে সাতটি জায়গায় তারা হানা দিয়েছে। ইডি-র একটি দল গিয়েছে কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের বাড়িতেও। মদনের ভবানীপুর এবং কালীঘাটের বাড়িতে সকাল থেকে তল্লাশি চলছে।

মদনের বাড়ি ছাড়াও ইডি-র একটি দল গিয়েছে বেহালার দিকে। একাধিক পুরসভায় দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, কামারহাটি পুরসভায় নিয়োগ সংক্রান্ত কিছু বিষয়ের খোঁজ নিতে মদনের বাড়িতে গিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকেরা। মদন কোন বাড়িতে আছেন, তা এখনও স্পষ্ট নয়।

ইডি সূত্রে জানা গিয়েছে, পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্তে তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের সঙ্গে সম্পর্কিত সাতটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন তাঁরা। এ পর্যন্ত হওয়া তদন্তে জানা গেছে, কামারহাটি পুরসভা-সহ বিভিন্ন পুরসভায় অযোগ্য প্রার্থীদের নিয়োগের বিনিময়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে মদন মিত্র নগদ অর্থ ও সোনা হিসেবে ঘুষ নিয়েছিলেন, এমনটাই অভিযোগ উঠেছে। ১২৫টিরও বেশি এই ধরনের বেআইনি নিয়োগের সঙ্গে তাঁর যোগসূত্র রয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande