হাইলাকান্দিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর দেখতে জেলা প্রশাসনের হানা
হাইলাকান্দি (অসম), ১২ জুন (হি.স.) : হাইলাকান্দি শহরের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য এবং মান যাচাই করতে জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত টাস্ক ফোর্স এক অভিযান পরিচালনা করে। সহকারী কমিশনার এবং একটি বহু-বিভাগীয় দলের নেতৃত্বে এই পরিদর্শন দল বিভিন্ন
হাইলাকান্দিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর দেখতে জেলা প্রশাসনের হানা


হাইলাকান্দি (অসম), ১২ জুন (হি.স.) : হাইলাকান্দি শহরের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য এবং মান যাচাই করতে জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত টাস্ক ফোর্স এক অভিযান পরিচালনা করে। সহকারী কমিশনার এবং একটি বহু-বিভাগীয় দলের নেতৃত্বে এই পরিদর্শন দল বিভিন্ন সেক্টরের কার্যকারিতা খতিয়ে দেখে।

পরিদর্শনকালে অভিযানকারীরা বেশ কিছু গুরুতর অসংগতি চিহ্নিত করেন। এর মধ্যে রয়েছে ওজন মাপার যন্ত্রপাতির অনুপস্থিতি বা অপর্যাপ্ততা এবং সঠিক ও হালনাগাদ মূল্য তালিকা এবং পণ্য প্রদর্শন বোর্ডের অভাব। এছাড়া, দলটি লক্ষ্য করেছে, শাকসবজি, ফলমূল, মুদিখানা, ডিম, মাছ এবং মুরগির মাংস সহ প্রচুর খাদ্যসামগ্রী কোনও লেবেল ছাড়াই বিক্রি করা হচ্ছে। এগুলোতে ওজন, মূল্য এবং উপাদানের মতো অপরিহার্য তথ্যের উল্লেখ ছিল না।

উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার জন্য এ সমস্ত তথ্য আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ করেছে টাস্ক ফোর্স। যেহেতু এ ধরনের খামতিগুলো ভোক্তার বিশ্বাস এবং বাজারের স্বচ্ছতাকে নষ্ট করে, তাই প্রশাসন ঘোষণা করেছে, নিয়মকানুন মেনে চলা নিশ্চিত করতে নিয়মিত বিরতিতে পরবর্তী পরিদর্শনগুলো চালানো হবে। অভিযানে ব্যবসায়ীদেরকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে, যাতে সরকারি আইন অনুযায়ী পণ্যসামগ্রী বিক্রয় করা হয়। নতুবা প্রশাসন কড়া পদক্ষেপ নেবে

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande