বালি পাচার মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন অরুণ শরাফ
কলকাতা, ১২ জুন (হি. স.) : রাজ্যজুড়ে আলোড়ন ফেলা বালি পাচার মামলায় বড়সড় স্বস্তি পেলেন ধৃত ব্যবসায়ী অরুণ শরাফ। শুক্রবার আদালত তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করেছে। বিচারকের নির্দেশ অনুযায়ী, ৫০ হাজার টাকার দুটি পৃথক বন্ডের বিনিময়ে জামিন পাব
বালি পাচার মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন অরুণ শরাফ


কলকাতা, ১২ জুন (হি. স.) : রাজ্যজুড়ে আলোড়ন ফেলা বালি পাচার মামলায় বড়সড় স্বস্তি পেলেন ধৃত ব্যবসায়ী অরুণ শরাফ। শুক্রবার আদালত তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন মঞ্জুর করেছে। বিচারকের নির্দেশ অনুযায়ী, ৫০ হাজার টাকার দুটি পৃথক বন্ডের বিনিময়ে জামিন পাবেন তিনি।

উল্লেখ্য, বালি পাচারের আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছিলেন অরুণ শরাফ। তাঁর বিরুদ্ধে পাচারের লভ্যাংশ বিভিন্ন জায়গায় তছরুপ ও নয়ছয় করার অভিযোগ এনেছিল ইডি। এদিন আদালতে উভয় পক্ষের আইনজীবীদের দীর্ঘ সওয়াল-জবাব শেষে আদালত শর্তসাপেক্ষে এই অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। তবে জামিন পেলেও তদন্তের স্বার্থে এবং প্রয়োজনে কেন্দ্রীয় এজেন্সির মুখোমুখি হতে হবে এবং তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande