চলতি বছরের মে মাসে পণ্য লোডিঙে সাফল্য অর্জন এনএফ রেলের
গুয়াহাটি, ১২ জুন (হি.স.) : চলতি বছর ২০২৬ সালের মে মাসে মোট ১.০৩৩ মিলিয়ন টন পণ্যসামগ্রী লোডিং করে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। আজ শুক্রবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দ
এনএফআর_প্রতিনিধিত্বমূলক চিত্র


গুয়াহাটি, ১২ জুন (হি.স.) : চলতি বছর ২০২৬ সালের মে মাসে মোট ১.০৩৩ মিলিয়ন টন পণ্যসামগ্রী লোডিং করে উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে।

আজ শুক্রবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, গত মে মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্য পরিবহণে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। সিমেন্ট লোডিঙে উল্লেখযোগ্যভাবে ২৩১.৩ শতাংশ বৃদ্ধি হয়েছে এবং একই সাথে ডলোমাইট লোডিঙেও ৩১.১ শতাংশ বৃদ্ধি হয়েছে। পেট্রোলিয়াম তেল ও লুব্রিকেন্ট লোডিঙের ক্ষেত্রেও ১২.৫ শতাংশ সন্তোষজনক বৃদ্ধি হয়েছে। এছাড়া, অন্যান্য ক্যাটাগরির অধীনে বাঁশ পরিবহণের পরিমাণ ১৪২.৯ শতাংশের এক উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে, যা এই এলাকায় নির্মাণ ও অন্যান্য সংশ্লিষ্ট আনুষঙ্গিক সামগ্রীর বর্ধিত পরিবহণের প্রতিফলন।

পণ্যবাহী লোডিঙে ক্রমাগত বৃদ্ধি উত্তর-পূর্বাঞ্চল এবং পার্শ্ববর্তী এলাকায় বর্ধিত অর্থনৈতিক ও শিল্প কার্যক্রমকে প্রতিফলিত করে। এই ধারাবাহিক বৃদ্ধি কেবল আঞ্চলিক সরবরাহশৃঙ্খল নেটওয়ার্ককে শক্তিশালী করেনি, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের রাজস্ব আয়েও উল্লেখযোগ্য অবদান রেখেছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে আগামীদিনে নির্ভরযোগ্য পরিবহণ ব্যবস্থা এবং পণ্য পরিবহণের ক্ষেত্রে ধারাবাহিক বৃদ্ধি নিশ্চিত করতে প্রযুক্তিগত অগ্রগতি, পরিচালন দক্ষতা এবং গ্রাহক-কেন্দ্রিক পণ্য পরিবহণ পরিষেবার ওপর গুরুত্ব প্রদান অব্যাহত রেখেছে, জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande