
কলকাতা, ১৩ জুন (হি. স. ) : শনিবার নোটিস দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে অরূপ বিশ্বাসকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হল। তিনি আলিপুর এলাকার বাসিন্দা। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ আলিপুর থানার মাধ্যমে তাঁর কাছে নোটিস পৌঁছে দিয়েছে।
মেসি-কাণ্ডে ইতিমধ্যেই কলকাতা হাই কোর্টের রক্ষাকবচ পেয়েছেন অরূপবাবু। আদালত জানিয়েছে, ১৭ অগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে প্রাক্তন মন্ত্রীকে কিছু শর্তও মানতে হবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছিলেন, আইন মেনে তদন্ত হবে। পুলিশ কোনও নোটিস দিলে অরূপবাবুকে যেতে হবে। তবে অন্তত ৪৮ ঘণ্টা আগে সেই নোটিস দিতে হবে পুলিশকে।
এ ছাড়া, নিম্ন আদালতে সাত দিনের মধ্যে অরূপকে নিজের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয় আদালত। আদালতের অনুমতি ছাড়া তিনি কোথাও যেতে পারবেন না। সেই মতো শনিবার নোটিস দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে অরূপকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিতে বলা হল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত