মণিপুরে ছয় নাগা-হত্যাকাণ্ডের তীব্র নিন্দা হাফলং কলেজ ইউনিটের নাগা স্টুডেন্টস্ অ্যাসোর
হাফলং (অসম), ১৩ জুন (হি.স.) : মণিপুরে ছয়জন নিরীহ জেলিয়াংরং নাগা ব্যাক্তিকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে হাফলং কলেজ ইউনিটের নাগা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এনএসএ)। ছাত্র সংগঠনটি এ ঘটনাকে বর্বর, অমানবিক এবং মানবতা ও ন্যায়বিচারের মৌ
মণিপুরে ছয় নাগা-হত্যাকাণ্ডের তীব্র নিন্দা হাফলং কলেজ ইউনিটের নাগা স্টুডেন্টস্ অ্যাসোর


হাফলং (অসম), ১৩ জুন (হি.স.) : মণিপুরে ছয়জন নিরীহ জেলিয়াংরং নাগা ব্যাক্তিকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে হাফলং কলেজ ইউনিটের নাগা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এনএসএ)। ছাত্র সংগঠনটি এ ঘটনাকে বর্বর, অমানবিক এবং মানবতা ও ন্যায়বিচারের মৌলিক মূল্যবোধের ওপর গুরুতর আঘাত বলে অভিহিত করেছে।

সংগঠনের তথ্য ও প্রচার সেলের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়-স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করা হয়েছে।

অসমের নাগা সম্প্রদায়ের পক্ষ থেকে ছাত্র সংগঠনটি জেলিয়াংরং নাগা জনগোষ্ঠীর সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করে জানিয়েছে, এই কঠিন সময়ে তারা শোকাহত পরিবারগুলোর পাশে রয়েছে এবং তাদের দুঃখের অংশীদার।

বিবৃতিতে বলা হয়েছে, কোনও অভিযোগ, মতপার্থক্য বা সংঘাতের অজুহাতে নিরীহ মানুষের জীবন কেড়ে নেওয়া কখনও গ্রহণযোগ্য নয়। এ ধরনের সহিংসতা সমাজে বিভাজনকে আরও গভীর করে ভয় ও অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি করে এবং শান্তিপূর্ণ সহাবস্থান, সম্প্রীতি ও মানব মর্যাদার মূল্যবোধকে ক্ষুণ্ণ করে।

ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে ছাত্র সংগঠনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণের দাবিও জানিয়েছে ছাত্র সংগঠন।

নিহতদের আত্মার চিরশান্তি কামনা করে সংগঠনটি আশা প্রকাশ করেছ, শোকাবহ এই ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এবং সমগ্র সমাজ এই কঠিন সময় অতিক্রম করার জন্য প্রয়োজনীয় সাহস ও মানসিক শক্তি অর্জন করবে।

উল্লেখ্য, নিহতরা মণিপুরের কাঙপোকপি জেলার কনসাখুল গ্রামের বাসিন্দা এবং গির্জার নেতা ছিলেন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande