টাকিতে গ্রেফতার প্রোমোটারকে লক্ষ্য করে ডিম ছুড়ল ক্ষুব্ধ জনতা
টাকি, ১৫ জুন (হি. স.):- টাকি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নমিতা দে-র স্বামী তথা এলাকার পরিচিত প্রোমোটার প্রদীপ দে-কে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে টাকিতে। সোমবার তাকে শারীরিক পরীক্ষার জন্য টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেল
ডিম থেরাপি


টাকি, ১৫ জুন (হি. স.):- টাকি পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নমিতা দে-র স্বামী তথা এলাকার পরিচিত প্রোমোটার প্রদীপ দে-কে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে টাকিতে। সোমবার তাকে শারীরিক পরীক্ষার জন্য টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল চত্বরেই ক্ষুব্ধ জনতা এই বিক্ষোভ দেখায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে হাসনাবাদ থানার পুলিশ প্রদীপ দে-কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জোরপূর্বক জমি ও বাড়ি লিখিয়ে নেওয়া, জাল দলিল তৈরি করে সম্পত্তি হাতিয়ে নেওয়া এবং অবৈধ প্রোমোটিংয়ের মতো একাধিক অভিযোগ রয়েছে। এছাড়াও টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান ফারুক গাজীর সঙ্গে যোগসাজশে এলাকায় বেআইনি নির্মাণ ব্যবসা চালানোর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।সোমবার আদালতে পেশ করার আগে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বের করার সময় উপস্থিত কয়েকজন ক্ষুব্ধ মানুষ তাকে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত তাকে নিরাপত্তার মধ্যে নিয়ে যায়। অন্যদিকে, প্রদীপ দে-র স্ত্রী তথা কাউন্সিলর নমিতা দে বর্তমানে পলাতক বলে পুলিশ সূত্রে খবর।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande