কামারপুকুর গ্রামীণ হাসপাতালে রক্তদান শিবিরে উপস্থিত বিধায়ক
আরামবাগ , ১৫ জুন (হি.স.) : সোমবার গোঘাট ২ নম্বর ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে আয়োজিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। মানবিক এই উদ্যোগে অংশ নিয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগ
রক্তদান শিবিরে গোঘাট বিধায়ক


আরামবাগ , ১৫ জুন (হি.স.) : সোমবার গোঘাট ২ নম্বর ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে আয়োজিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। মানবিক এই উদ্যোগে অংশ নিয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার।

শিবিরে উপস্থিত থেকে বিধায়ক রক্তদাতাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের এই মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, রক্তের কোনও বিকল্প নেই এবং একজন স্বেচ্ছায় রক্তদাতার দান করা রক্ত একাধিক মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সমাজের সকল স্তরের মানুষকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। শিবিরে বহু স্বেচ্ছাসেবী রক্তদান করেন বলে জানা গেছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে রক্তের চাহিদা মেটাতে এবং সাধারণ মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই এই শিবিরের আয়োজন করা হয়েছে।

রক্তদাতাদের উৎসাহ এবং স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবির সফলভাবে সম্পন্ন হয়। মানবসেবার এই উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande