প্রধানমন্ত্রীর সভা নিয়ে প্রস্তুতি বৈঠক উপস্থিত বিধায়ক গন
তারকেশ্বর , ১৫জুন (হি.স.) : আগামী ২০ জুন তারকেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র প্রস্তাবিত জনসভাকে কেন্দ্র করে সোমবার একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো। সভার নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি এবং সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলো
প্রধানমন্ত্রীর সভার প্রস্তুতি বৈঠক


তারকেশ্বর , ১৫জুন (হি.স.) : আগামী ২০ জুন তারকেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র প্রস্তাবিত জনসভাকে কেন্দ্র করে সোমবার একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো। সভার নিরাপত্তা, প্রশাসনিক প্রস্তুতি এবং সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি জেলার পুলিশ সুপার, ডিএসপি, রাজ্য সরকারের ঊর্ধ্বতন প্রশাসনিক আধিকারিক, বিভিন্ন দফতরের সচিব, হুগলি জেলার বিধায়কমণ্ডলী এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান আরামবাগ মহকুমা বিধায়করা।

সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সভায় বিপুল জনসমাগমের সম্ভাবনা থাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, পার্কিং ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা এবং সাধারণ মানুষের সুবিধার্থে প্রয়োজনীয় পরিকাঠামো নিয়ে বৈঠকে আলোচনা হয়। বিভিন্ন দফতরকে নির্দিষ্ট দায়িত্বও বণ্টন করা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে উপস্থিত জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা সভাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করেন। আগামী কয়েক দিনের মধ্যে প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করতে আরও একাধিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলেও প্রশাসনিক সূত্রে জানা গেছে।

প্রধানমন্ত্রীর আসন্ন সভাকে ঘিরে ইতিমধ্যেই তারকেশ্বর ও আশপাশের এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক উৎসাহ ও তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ২০ জুনের এই জনসভা হুগলি জেলার রাজনৈতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে উঠতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande