চন্দ্রকোনারোড বাসস্ট্যান্ড থেকে অপসারিত বিশ্ববাংলা লোগো, শুরু রাজনৈতিক বিতর্ক
গড়বেতা, ১৫ জুন (হি. স.):- সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড সেন্ট্রাল বাসস্ট্যান্ডে স্থাপিত ‘বিশ্ববাংলা’ লোগো অপসারণকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে লোগোটি সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গিয়
বিশ্ব বাংলা লোগো অপসারিত


গড়বেতা, ১৫ জুন (হি. স.):- সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড সেন্ট্রাল বাসস্ট্যান্ডে স্থাপিত ‘বিশ্ববাংলা’ লোগো অপসারণকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের উদ্যোগে লোগোটি সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার পর এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।বিজেপি নেতৃত্বের দাবি, সরকারি সম্পত্তিতে কোনও নির্দিষ্ট রাজনৈতিক পরিচয়ের প্রতীক বা লোগো রাখা উচিত নয়। তাঁদের বক্তব্য, সরকারি অর্থে নির্মিত স্থানে সর্বজনগ্রাহ্য ও নিরপেক্ষ প্রতীক থাকা প্রয়োজন। ভবিষ্যতে ওই স্থানে দেশের কোনও বরেণ্য ব্যক্তিত্বের মূর্তি অথবা সর্বজনীন কোনও প্রতীক স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তাঁরা।অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একাংশের মতে, বিশ্ববাংলা রাজ্যের একটি স্বীকৃত ব্র্যান্ড এবং তার লোগো অপসারণের সিদ্ধান্ত নিয়ে আরও আলোচনা হওয়া উচিত ছিল। তবে বিজেপি সমর্থকদের দাবি, এটি সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির প্রতিফলন।ঘটনার পর এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। এখনও পর্যন্ত এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande