রামপুরহাটে আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য-সহ ৫ জন গ্রেফতার
বীরভূম, ১৫ জুন (হি.স.): রবিবার গভীর রাতে রামপুরহাট ২ ব্লকের অধীন সাহাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের এক সদস্য-সহ মোট ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আর্থিক দুর্নীতির। ধৃতদের সোমবারই রামপুর
রামপুরহাটে আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য-সহ ৫ জন গ্রেফতার


বীরভূম, ১৫ জুন (হি.স.): রবিবার গভীর রাতে রামপুরহাট ২ ব্লকের অধীন সাহাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের এক সদস্য-সহ মোট ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পঞ্চায়েতের বিভিন্ন উন্নয়নমূলক কাজে আর্থিক দুর্নীতির। ধৃতদের সোমবারই রামপুরহাট আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সোমবার স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাপুর গ্রাম পঞ্চায়েতের পাইকপাড়া এলাকায় বেশ কিছুদিন ধরেই বিভিন্ন সরকারি ও উন্নয়নমূলক কাজে আর্থিক তছরুপের অভিযোগ উঠছিল। গত ১৩ জুন এলাকার বাসিন্দারা একত্রিত হয়ে এই পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে রামপুরহাট থানার পুলিশ। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদের পর রবিবার গভীর রাতে পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande