আদালতে নিয়ে যাওয়ার পথে ধৃতদের লক্ষ্য করে ডিম বৃষ্টি, পাণ্ডবেশ্বরে ধুন্ধুমার
​কলকাতা, ১৩ জুন (হি.স.): ধৃত দুই অভিযুক্তকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। ধৃত বালি ব্যবসায়ী যুধিষ্ঠির ঘোষ এবং তৃণমূল নেতা তথা স্কুলশিক্ষক নিতাই (নিতু) অধিকারীকে আদালতে নিয়ে যাওয়ার সময় এই নজিরবিহীন ঘটনাটি ঘটে।​পুল
আদালতে নিয়ে যাওয়ার পথে ধৃতদের লক্ষ্য করে ডিম বৃষ্টি, পাণ্ডবেশ্বরে ধুন্ধুমার


​কলকাতা, ১৩ জুন (হি.স.): ধৃত দুই অভিযুক্তকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। ধৃত বালি ব্যবসায়ী যুধিষ্ঠির ঘোষ এবং তৃণমূল নেতা তথা স্কুলশিক্ষক নিতাই (নিতু) অধিকারীকে আদালতে নিয়ে যাওয়ার সময় এই নজিরবিহীন ঘটনাটি ঘটে।​পুলিশ সূত্রে জানা গেছে, বিগত ২০০২ সালের একটি পুরনো মামলায় জারি থাকা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে যুধিষ্ঠির ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় সন্ত্রাস সৃষ্টি, হুমকি ও বোমাবাজির অভিযোগে তৃণমূল নেতা নিতাই অধিকারীকেও আটক করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পরবর্তীতে গোপন সূত্রে খবর পেয়ে শ্যামলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।​শনিবার দু’জনকেই দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার জন্য যখন নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক সেই সময় পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল মানুষ। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিক্ষোভের মাঝেই অভিযুক্তদের লক্ষ্য করে আচমকা চারপাশ থেকে ডিম ছোড়া হতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। ফলে কড়া নিরাপত্তার ঘেরাটোপের মধ্যেই দুই অভিযুক্তকে আদালতে পেশ করা সম্ভব হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা পাণ্ডবেশ্বর জুড়ে এখন তীব্র রাজনৈতিক ও সামাজিক চর্চা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande