১৫ জুন থেকে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন
কলকাতা, ১৩ জুন ( হি. স.) : নিত্যযাত্রীদের ভিড় সামাল এবং ব্যস্ত সময়ে যাতায়াত আরও আরামদায়ক করতে শিয়ালদহ ডিভিশনে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল। ১৫ জুন, ২০২৬ থেকে ৩১ জুলাই, ২০২৬ পর্যন্ত (রবিবার বাদে প্রতিদিন) শিয়ালদহ–ডায়মন্ড হারবার সেক
১৫ জুন থেকে শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশাল ট্রেন


কলকাতা, ১৩ জুন ( হি. স.) : নিত্যযাত্রীদের ভিড় সামাল এবং ব্যস্ত সময়ে যাতায়াত আরও আরামদায়ক করতে শিয়ালদহ ডিভিশনে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।

১৫ জুন, ২০২৬ থেকে ৩১ জুলাই, ২০২৬ পর্যন্ত (রবিবার বাদে প্রতিদিন) শিয়ালদহ–ডায়মন্ড হারবার সেকশনে ৩টি এবং ক্যানিং–সোনারপুর সেকশনে ১টি ইএমইউ (EMU) স্পেশাল ট্রেন চালানো হবে। পাশাপাশি একটি ট্রেনের যাত্রাপথ বাড়ানো হচ্ছে এবং অপর একটি লোকাল ট্রেনের সময়সূচী সংশোধন করা হয়েছে।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যস্ত সময়ে যাত্রীদের অতিরিক্ত চাপ কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশেষ ট্রেনের সময়সূচী:

০৩১৪৪ সোনারপুর-ডায়মন্ড হারবার স্পেশাল: ট্রেনটি সোনারপুর থেকে ছাড়বে সকাল ০৬:০৫ মিনিটে এবং ডায়মন্ড হারবার পৌঁছাবে সকাল ০৭:১০ মিনিটে।

০৩১৪৩ ডায়মন্ড হারবার – শিয়ালদহ স্পেশাল: ট্রেনটি ডায়মন্ড হারবার থেকে ছাড়বে সকাল ০৭:২২ মিনিটে এবং শিয়ালদহ পৌঁছাবে সকাল ০৮:৫৮ মিনিটে।

০৩১২২ শিয়ালদহ – সোনারপুর স্পেশাল: ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়বে সকাল ০৯:৩৫ মিনিটে এবং সোনারপুর পৌঁছাবে সকাল ১০:১০ মিনিটে।

০৩১২১ ক্যানিং – সোনারপুর স্পেশাল: ট্রেনটি ক্যানিং থেকে ছাড়বে সকাল ১১:৩০ মিনিটে এবং সোনারপুর পৌঁছাবে দুপুর ১২:১৫ মিনিটে।

যাত্রাপথ সম্প্রসারণ:

শিয়ালদহ-সোনারপুর লোকালের যাত্রাপথ ক্যানিং পর্যন্ত বাড়ানো হচ্ছে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী:

৩৪৪২০ শিয়ালদহ – সোনারপুর লোকালটি এখন থেকে ক্যানিং পর্যন্ত যাবে। ট্রেনটি তার পূর্বের সময় অনুযায়ী সকাল ০৯:৫০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে সকাল ১১:০৫ মিনিটে ক্যানিং পৌঁছাবে।

লোকাল ট্রেনের সময় পরিবর্তন:

উপরিউক্ত বিশেষ ট্রেনগুলি ছাড়াও ৩০৫১১ আপ চম্পাহাটি - মাঝেরহাট লোকাল ট্রেনের সময়সূচীতে সামান্য বদল আনা হয়েছে। গড়িয়া থেকে বালিগঞ্জ স্টেশনের মধ্যবর্তী ইন্টারমিডিয়েট (অন্তর্বর্তী) স্টেশনগুলিতে এই ট্রেনের সময় সংশোধন করা হয়েছে বলে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande