ভোটের আগে অশান্তির মামলায় গ্রেফতার খানাকুলের তৃণমূল নেতা
হুগলি ,১৩ জুন (হি.স.) : বিধানসভা নির্বাচনের আগে সংঘটিত মারধর, ভাঙচুর ও অশান্তির ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় তৃণমূল নেতা প্রভুনাথ পোড়েলকে গ্রেফতার করল খানাকুল থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে খানাকুলের চিংড়া এলাকায় তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেপ
খানাকুলে গ্রেপ্তার তৃণমূল নেতা


হুগলি ,১৩ জুন (হি.স.) : বিধানসভা নির্বাচনের আগে সংঘটিত মারধর, ভাঙচুর ও অশান্তির ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় তৃণমূল নেতা প্রভুনাথ পোড়েলকে গ্রেফতার করল খানাকুল থানার পুলিশ। শুক্রবার গভীর রাতে খানাকুলের চিংড়া এলাকায় তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার ধৃতকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের প্রাক্কালে এলাকায় সংঘটিত একাধিক হামলা ও অশান্তির ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল। দীর্ঘদিন ধরে চলা তদন্তের ভিত্তিতেই এই গ্রেফতারি বলে জানিয়েছে পুলিশ।

প্রভুনাথ পোড়েল খানাকুলের রাজনৈতিক মহলে পরিচিত মুখ। অতীতেও তাঁকে ঘিরে বিভিন্ন অভিযোগ ও বিতর্ক সামনে এসেছিল। তবে এবারের গ্রেফতারি মূলত মারধর, ভাঙচুর ও অশান্তির ঘটনায় দায়ের হওয়া মামলার সূত্রেই হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি।

এছাড়াও তাঁর বিরুদ্ধে একটি সমবায় সমিতি সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। যদিও সেই অভিযোগের সঙ্গে বর্তমান মামলার কোনও প্রত্যক্ষ যোগ রয়েছে কি না, তা স্পষ্ট করেনি পুলিশ।

তৃণমূল নেতার গ্রেফতারিকে কেন্দ্র করে চিংড়া ও সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande