খানাকুলে প্রাকৃতিক কৃষি কর্মশালা, জৈব চাষে জোর কৃষি দফতরের
হুগলি , ১৩ জুন (হি.স.) : কৃষিক্ষেত্রে রাসায়নিকের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক ও জৈব উপাদানের ব্যবহারে উৎসাহ দিতে খানাকুল-২ পঞ্চায়েত সমিতিতে আয়োজিত হল প্রাকৃতিক কৃষি বিষয়ক এক কর্মশালা। শনিবার এলাকার কৃষকদের নিয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় পরিবেশবান্ধব
খানাকুলে প্রাকৃতিক কৃষি কর্মশালা


হুগলি , ১৩ জুন (হি.স.) : কৃষিক্ষেত্রে রাসায়নিকের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক ও জৈব উপাদানের ব্যবহারে উৎসাহ দিতে খানাকুল-২ পঞ্চায়েত সমিতিতে আয়োজিত হল প্রাকৃতিক কৃষি বিষয়ক এক কর্মশালা। শনিবার এলাকার কৃষকদের নিয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় পরিবেশবান্ধব কৃষি পদ্ধতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এদিন কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, মাটির স্বাস্থ্যের উন্নতি, উৎপাদনের গুণগত মান বৃদ্ধি এবং কৃষিতে রাসায়নিক নির্ভরতা কমানোর লক্ষ্যে রাজ্যজুড়েই প্রাকৃতিক কৃষির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই এই কর্মশালার আয়োজন।

এদিনের কর্মশালা উদ্বোধন করেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কর্মশালায় রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি গোবর, জৈব সার, জীবাণু সারসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চাষের পদ্ধতি ও তার সুফল সম্পর্কেও কৃষকদের বিস্তারিতভাবে অবহিত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানাকুল-২ সমষ্টি উন্নয়ন আধিকারিক জাকারিয়া হোসেন, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ উমেশ অধিকারী, মৎস্য ও প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষ মিঠুন সাঁতরা, নারী ও শিশুকল্যাণ কর্মাধ্যক্ষ উমা ঘোষ, পূর্ত কর্মাধ্যক্ষ কবিতা মাইতি, খাদ্য কর্মাধ্যক্ষ সৌমেন মাইতি-সহ কৃষি দফতর ও পঞ্চায়েত সমিতির একাধিক আধিকারিক।

কৃষকদের দাবি, এই ধরনের কর্মশালা প্রাকৃতিক কৃষি সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং বিকল্প চাষপদ্ধতি সম্পর্কে বাস্তব ধারণা পেতে সহায়ক হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande