মানকাচরে ভারত-বাংলা সীমান্ত দিযে পুশব্যাক শিশু-মহিলা সহ অবৈধ নয় বাংলাদেশিকে, অবস্থান ‘নো ম্যানস ল্যান্ড’–এ
মানকাচর (অসম), ১৪ জুন (হি.স.) : দক্ষিণ শালমারা-মানকাচর জেলার অন্তৰ্গত মানকাচরে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে আজ রবিবার (১৪ জুন) সকালে শিশু ও মহিলা সহ মোট নয় (৯) জন অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশব্যাক করেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ। তাদের মধ্যে ছয়
মানকাচরে যে সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশিদের পুশব্যাক করা হয়েছে


মানকাচর (অসম), ১৪ জুন (হি.স.) : দক্ষিণ শালমারা-মানকাচর জেলার অন্তৰ্গত মানকাচরে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে আজ রবিবার (১৪ জুন) সকালে শিশু ও মহিলা সহ মোট নয় (৯) জন অবৈধ বাংলাদেশি নাগরিককে পুশব্যাক করেছে সীমান্ত নিরাপত্তা বাহিনী বিএসএফ। তাদের মধ্যে ছয়জনকে মানকাচরের ঝালচর এবং বাকি তিনজনকে সাহাপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে ফেরত পাঠানো হয়েছে।

পুশব্যাকের পর বিএসএফ এবং বৰ্ডার গার্ড বাংলাদেশ-এর মধ্যে ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হলেও, বাংলাদেশ কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে তাদের গ্রহণ করেনি। ফলে ওই নয়জন এখনও ভারত-বাংলাদেশ সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ড’ এলাকায় আটকে রয়েছেন।

এ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতির যাতে অবনতি না ঘটে, তার প্রতি লক্ষ্য রেখে ঝালচর এবং সাহাপাড়া সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিএসএফ এবং বিজিবি, উভয় পক্ষের সীমান্তরক্ষীরা নিজেদের সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছেন, দিচ্ছেন টহল।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande