হাবড়ায় পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র
উত্তর ২৪ পরগনা, ১৪ জুন (হি.স.): মাছের আশায় পুকুরে জাল ফেলেছিলেন জেলেরা। কিন্তু টান দিতেই যা উঠল, তা দেখে চক্ষু চড়কগাছ মৎস্যজীবী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। মাছের বদলে জাল বন্দি হয়ে উঠে এল একে একে চারটি আগ্নেয়াস্ত্র ও গুলি! রবিবার সকালে এই ঘট
হাবড়ায় পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র


উত্তর ২৪ পরগনা, ১৪ জুন (হি.স.): মাছের আশায় পুকুরে জাল ফেলেছিলেন জেলেরা। কিন্তু টান দিতেই যা উঠল, তা দেখে চক্ষু চড়কগাছ মৎস্যজীবী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। মাছের বদলে জাল বন্দি হয়ে উঠে এল একে একে চারটি আগ্নেয়াস্ত্র ও গুলি! রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার কুমড়া গ্রাম পঞ্চায়েতের কলতলা বিশ্বাসপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কুমড়া কলতলা বিশ্বাসপাড়া এলাকার একটি পুকুরে কয়েকজন জেলে মাছ ধরতে গিয়েছিলেন। পুকুরে জাল ফেলার কিছুক্ষণের মধ্যেই জালের দড়িতে ভারী কিছু একটা আটকে যায়। বড় মাছ ভেবে উৎসাহের সঙ্গে জেলেরা জল থেকে জাল টেনে তুলতেই দেখা যায়, একটি ব্যাগ আটকে রয়েছে তাতে। কৌতূহলবশত ব্যাগটি জল থেকে ডাঙ্গায় তুলে খুলতেই চোখ কপালে ওঠে সকলের। দেখা যায়, ব্যাগের ভেতরে প্লাস্টিকে মুড়ে রাখা রয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে হাবড়া থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande