হুগলিতে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি, উদ্ধার ত্রাণের ত্রিপল ও কম্বল
হুগলি, ১৪ জুন (হি.স.): বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হুগলির পোলবা থানা এলাকার ননিপুরে। রবিবার আখনা পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা নির্মল ঘোষের ননিপুরের বাড়িতে যৌথভাবে তল্লাশি অভিযান চালায় পোলবা থা
হুগলিতে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি, উদ্ধার ত্রাণের ত্রিপল ও কম্বল


হুগলি, ১৪ জুন (হি.স.): বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হুগলির পোলবা থানা এলাকার ননিপুরে। রবিবার আখনা পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা নির্মল ঘোষের ননিপুরের বাড়িতে যৌথভাবে তল্লাশি অভিযান চালায় পোলবা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সেখান থেকেই উদ্ধার হয়েছে সারি সারি ত্রাণের ত্রিপল, কম্বল, শীতের পোশাক এবং স্কুল ব্যাগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার উপপ্রধানের বাড়ি ঘেরাও করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এরপর ঘরের ভেতর তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। উদ্ধার হয় দুর্গত মানুষের জন্য আসা বিপুল পরিমাণ সরকারি ত্রাণের সামগ্রী। অভিযুক্ত উপপ্রধান নির্মল ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যেই সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande