শ্রীভূমির হাতিখিরায় মুখোমুখি কন্টেইনার-বলেরো, জখম এক
বাজা‌রিছড়া (অসম), ১৪ জুন (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন হাতিখিরা এলাকায় একটি ক‌ন্টেইনার ও ব‌লে‌রোর ম‌ধ্যে মু‌খোমু‌খি সংঘ‌র্ষে গুরতরভাবে আহত হ‌য়ে মাকুন্দা হাসপাতালে চি‌কিৎসাধীন একজন। আহতকে বলেরো চালক হরিবাসর এলাকার বাসিন্দা জ
কন্টেইনারের সঙ্গে সংঘর্ষে চিড়েচ্যাপটা বলেরো


বাজা‌রিছড়া (অসম), ১৪ জুন (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন হাতিখিরা এলাকায় একটি ক‌ন্টেইনার ও ব‌লে‌রোর ম‌ধ্যে মু‌খোমু‌খি সংঘ‌র্ষে গুরতরভাবে আহত হ‌য়ে মাকুন্দা হাসপাতালে চি‌কিৎসাধীন একজন। আহতকে বলেরো চালক হরিবাসর এলাকার বাসিন্দা জনৈক বিমল দেবের ২১ বছরের ছেলে রাহুল দেব বলে পরিচয় পাওয়া গেছে।

জানা গেছে, দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে আজ রবিবার সকালে আসাম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কে। গুয়াহা‌টি থেকে এএস ০১ এসসি ৭১৩১ নম্বরের পণ্যসামগ্রী বোঝাই একটি কন্টেইনার (লরি) আগরতলার উদ্দেশে যাচ্ছিল। এদিকে ধর্মনগর থেকে পাথারকা‌ন্দির হরিবাসরে আসছিল এএস ১১ আর ৮৩৮২ নম্বরের বলেরো। কিন্তু হাতিখিরা এলাকায় কনটেইনার এবং বলেরোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ সংঘটিত হয়।

প্রচণ্ড সংঘর্ষে বলেরোর চালক রাহুল দেব গুরুতভাবে আহত হয়েছে। স্থানীয় মানুষ দুর্ঘটনার বিকট শ‌ব্দ শুনে এগিয়ে গি‌য়ে চিড়েচ্যাপটা বলেরোর ভিতর থেকে আহত‌ রাহুলকে উদ্ধার ক‌রে চি‌কিৎসার জন্যা মাকুন্দা লেপ্রসি কাম জেনারেল হাস‌পিটা‌লে পাঠান। হাসপাতালে ভ‌র্তি ক‌রে তাঁর চি‌কিৎসা শুরু করেছেন ডাক্তাররা।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাজারিছড়া থানার পুলিশ। তারা দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি নিজে‌দের জিম্মায় নিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande