
গুয়াহাটি, ১৪ জুন (হি.স.) : অসমের ভারত-বাংলাদেশে সীমান্তে পৃথক পৃথক অভিযানে তরুণ-তরুণী, শিশু এবং মধ্য বয়স্ক মহিলা সহ আরও ২১ জন অবৈধ বাংলাদেশিকে পাকড়াও করে রাতারাতি তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। ফলে আবারও অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ করতে রুখে দিয়েছে রাজ্য পুলিশ এবং বিএসএফ, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
তাঁর অফিশিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ কয়েকটি ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী ড. শর্মা জানান, আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। জোরদার করা হয়েছে সীমানা সুরক্ষা ও নিরাপত্তা। আসাম পুলিশ এবং বিএসএফ-এর এক চমৎকার যৌথ প্রচেষ্টায় ২১ জন অনুপ্রবেশকারীকে দ্রুত শনাক্ত করে তাদের ভারতে প্রবেশ করা ব্যৰ্থ করে দিয়েছে। সীমান্ত সুরক্ষায় আমাদের বহুমুখী কার্যক্রম অব্যাহত রয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস