
হাওড়া, ১৪ জুন (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে স্বাস্থ্য সচেতনতার বার্তা দিতে এক অভিনব উদ্যোগ নিল হাওড়া জেলা প্রশাসন। রবিবার সকালে হাওড়ার আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন-এ আয়োজিত হলো একটি গণ-যোগাভ্যাস কর্মসূচি।
হাওড়া জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত যোগ অন ইউটিউব শীর্ষক এই বিশেষ কর্মসূচি| রবিবারের ছুটির সকালে এই কর্মসূচীকে কেন্দ্র করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বোটানিক্যাল গার্ডেনের প্রাতঃভ্রমণকারী এবং বিপুল সংখ্যক যুব সম্প্রদায়ের প্রতিনিধিরা এই যোগ শিবিরে অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন হাওড়ার জেলা শাসক, হাওড়ার পুলিশ কমিশনার, হাওড়ার প্রত্যেক ডেপুটি কমিশনার অফ পুলিশ, অতিরিক্ত জেলা শাসক এবং মহকুমা শাসক সহ পদস্থ আধিকারিকরা।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ