সামগ্রিক স্বাস্থ্যের দিকে দ্রুত এগিয়ে চলেছে ভারত: ধর্মেন্দ্র প্রধান
ভুবনেশ্বর, ১৪ জুন (হি.স.): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রবিবার বলেন, ভারত শুধুমাত্র চিকিৎসাকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা থেকে বেরিয়ে এসে দ্রুত এগিয়ে চলেছে প্রতিরোধভিত্তিক, সময়মতো পরীক্ষা এবং ‘সমগ্র হেলথ’ (সামগ্রিক স্বাস্থ্য)- এর ওপর
সামগ্রিক স্বাস্থ্যের দিকে দ্রুত এগিয়ে চলেছে ভারত: ধর্মেন্দ্র প্রধান


ভুবনেশ্বর, ১৪ জুন (হি.স.): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রবিবার বলেন, ভারত শুধুমাত্র চিকিৎসাকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থা থেকে বেরিয়ে এসে দ্রুত এগিয়ে চলেছে প্রতিরোধভিত্তিক, সময়মতো পরীক্ষা এবং ‘সমগ্র হেলথ’ (সামগ্রিক স্বাস্থ্য)- এর ওপর ভিত্তি করে একটি মডেলের দিকে।

রবিবার সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করে, দ্রুত রোগ শনাক্তকরণকে উৎসাহিত করে এবং গুণমানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবাগুলিকে আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক করছে| এর মাধ্যমে ‘সমগ্র হেলথ’-এর স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সর্বোপরি, একটি সুস্থ ও ক্ষমতায়িত সমাজ দিয়েই বিকশিত ভারতের যাত্রা শুরু হয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande