
হুগলি, ১৪ জুন (হি.স.): সিঙ্গুর থেকে গ্রেফতার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা তৃণমূল নেতা মানিক দাস। রবিবার জানা গেছে জানা গেছে, ২০১৪ সালের একটি মামলায় তৃণমূল নেতা মানিককে গ্রেফতার করা হয়েছে। প্রতারণা, জাল নথি ব্যবহার ও ভীতি প্রদর্শনের অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করে সিঙ্গুর থানার পুলিশ। রবিবার চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হবে তাঁকে। উল্লেখ্য, তিনি আগে হুগলি জেলা পরিষদের তিন বারের নির্বাচিত সদস্য হয়েছিলেন। একবার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষও হয়েছিলেন তিনি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ