মণিপুরের কাঙপোকপি জেলায় নতুন করে গুলিচালনা, আহত তিন
কাঙপোকপি (মণিপুর), ১৫ জুন (হি.স.) : মণিপুরের কাংপোকপি জেলার অন্তর্গত কয়েকটি এলাকায় নতুন করে গুলিচালনার ঘটনায় তিনজন আহত হয়েছেন। ঘটনা আজ সোমবার সকালে লেইলন ভাইফেই এবং কনসাখুল গ্রামের কাছে সংঘটিত হয়েছ। তবে ঘটনার সঠিক পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। এদিকে
মণিপুর_প্রতিনিধিত্বমূলক চিত্র


কাঙপোকপি (মণিপুর), ১৫ জুন (হি.স.) : মণিপুরের কাংপোকপি জেলার অন্তর্গত কয়েকটি এলাকায় নতুন করে গুলিচালনার ঘটনায় তিনজন আহত হয়েছেন। ঘটনা আজ সোমবার সকালে লেইলন ভাইফেই এবং কনসাখুল গ্রামের কাছে সংঘটিত হয়েছ। তবে ঘটনার সঠিক পরিস্থিতি এখনও স্পষ্ট নয়। এদিকে গুলিচালনার ঘটনার পর নতুন করে জেলায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সরকারি বিবৃতি প্রকাশ না করলেও ‘অব দ্য রেকর্ড’ জেলার সাধারণ প্রশাসন সূত্র ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে, ঘটনাস্থলে সতর্ক অবস্থান করছে নিরাপত্তা বাহিনী। তারা পরিস্থিতির ওপর নিবিড় নজর রেখেছে, যাতে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা আর না বাড়ে। আহত ব্যক্তিদের পরিচয় এবং তাদের শারীরিক অবস্থাও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। প্রশাসন পরিস্থিতির পর্যালোচনা করছে, জানিয়েছে প্রশাসনিক সূত্রটি।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande