
শিমলা, ১৭ জুন (হি.স.) : শিমলার চৌপালে খাদে গাড়ি পড়ে মৃত্যু হলো চালকের। মঙ্গলবার রাতে অসাবধানতার কারণে নিয়ন্ত্রণ হারান গাড়ির চালক। তার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ইতিমধ্যেই একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ঝিকনিপুল-বাগ রুটে একটি গাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি রাস্তার পাশের প্রায় ৪০ মিটার গভীর খাদে গিয়ে পড়ে। দুর্ঘটনায় গুরুতর জখম হন চালক রমন কুমার। তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের পর বুধবার রমনের দেহ হস্তান্তর করা হয় মৃতের পরিবারের কাছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ