গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ
কলকাতা, ১৭ জুন (হি.স.): গ্রেফতার করা হল রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে। বুধবার কলকাতায় তাঁকে ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, কোচবিহার জেলা পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। পুলিশ সূত্রে খবর, শিয়ালদা আদালতে পেশ
গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ


কলকাতা, ১৭ জুন (হি.স.): গ্রেফতার করা হল রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে। বুধবার কলকাতায় তাঁকে ফুলবাগানের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, কোচবিহার জেলা পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। পুলিশ সূত্রে খবর, শিয়ালদা আদালতে পেশ করে তাঁকে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হবে কোচবিহার।

এদিন পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই কলকাতার ফুলবাগান থানা এলাকার একটি ফ্ল্যাটে থাকছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী উদয়ন গুহ। তাঁর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হওয়ার পর থেকেই তাঁর ওপর নজরদারি চালাচ্ছিল পুলিশ। বুধবার সকালে কোচবিহার জেলা পুলিশের একটি বিশেষ দল ফুলবাগানের ওই বাড়িতে আচমকা হানা দেয়। সেখানে কিছু সময় জিজ্ঞাসাবাদের পর পুলিশ আধিকারিকরা তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande