সব্যসাচী দত্তকে বিধাননগর আদালতে পেশ
কলকাতা, ১৭ জুন (হি.স.): আট দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষে বুধবার বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তকে পুনরায় বিধাননগর আদালতে পেশ করা হলো। তবে গত কয়েকদিনের তুলনায় এ দিন আদালত চত্বরের চিত্রটা ছিল অনেকটাই শান্ত। এদিন তাঁর ওপর কোনও
সব্যসাচী দত্তকে বিধাননগর আদালতে পেশ


কলকাতা, ১৭ জুন (হি.স.): আট দিনের পুলিশি হেফাজতের মেয়াদ শেষে বুধবার বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তকে পুনরায় বিধাননগর আদালতে পেশ করা হলো। তবে গত কয়েকদিনের তুলনায় এ দিন আদালত চত্বরের চিত্রটা ছিল অনেকটাই শান্ত। এদিন তাঁর ওপর কোনও ডিম ছোড়া বা বিক্ষোভের ঘটনা ঘটেনি। ধৃত প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে মূলত তোলাবাজি এবং হুমকির অভিযোগে মামলা রুজু করেছিল পুলিশ।

এদিন পুলিশ সূত্রে জানা গেছে, গত আট দিন নিজেদের হেফাজতে রেখে ধৃতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। গত দু’দিন ধরে বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কিছু পরিমাণ সোনা এবং একাধিক মূল্যবান সামগ্রী বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। একই সঙ্গে সব্যসাচী দত্তের আর্থিক লেনদেনের ওপর নজরদারি চালিয়ে তাঁর পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ওই অ্যাকাউন্টগুলোতে কয়েক কোটি টাকা ও ব্যাঙ্কে দুটো লকার রয়েছে। সেখানে গয়না থাকতে পারে। এছাড়াও তদন্তের স্বার্থে তাঁর একটি বিলাসবহুল গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

প্রসঙ্গত, গত ৮ জুন সব্যসাচীকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের করেন এক ব্যবসায়ী। পুলিশ সূত্রে খবর, ওই ব্যবসায়ীর কাছ থেকে বিপুল টাকা তোলা নেওয়ার অভিযোগ উঠেছে বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা রাজারহাট-নিউটাউনের প্রাক্তন বিধায়ক সব্যসাচীর বিরুদ্ধে। যদিও সব্যসাচী তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande