নগাঁওয়ে পুলিশি অভিযানে উদ্ধার চুরির গাড়ি, বাইক ও টায়ার, আটক দুই
নগাঁও (অসম), ১৭ জুন (হি.স.) : নগাঁও পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে চুরির কয়েকটি গাড়ি, মোটর বাইক এবং টায়ার। এর সঙ্গে দুই চোরকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে নগাঁও জেলার অন্তর্গত ভুরাগাঁও থানা এলাকায় চুরি-ডাকাতির ঘটনায় সাধারণ মানুষ উদ্বিগ্ন ছিলেন।
নগাঁওয়ে পুলিশি অভিযানে উদ্ধার চুরির গাড়ি, বাইক ও টায়ার, আটক দুই


নগাঁও (অসম), ১৭ জুন (হি.স.) : নগাঁও পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে চুরির কয়েকটি গাড়ি, মোটর বাইক এবং টায়ার। এর সঙ্গে দুই চোরকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে নগাঁও জেলার অন্তর্গত ভুরাগাঁও থানা এলাকায় চুরি-ডাকাতির ঘটনায় সাধারণ মানুষ উদ্বিগ্ন ছিলেন। অবশেষে পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

ভুরাগাঁও থানার ওসি বিশাল বণিকের নেতৃত্বে পুলিশের এক দল অভিযান চালিয়ে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে একটি চারচাকার গাড়ি, একটি মোটর সাইকেল এবং গাড়ির বেশ কয়েকটি টায়ার।

পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় সংঘটিত একাধিক চুরির ঘটনার তদন্তের অংশ হিসেবে আজ বুধবার ভোররাত তিনটা থেকে এই অভিযান চালানো হয়। অভিযানের শেষে দুই চোরকে আটক করা হয়েছে।

এছাড়া, অভিযানের সময় পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া সামগ্রীগুলি উদ্ধার করে। এই সাফল্যে স্থানীয় বাসিন্দারা ভুরাগাঁও পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে, চুরি চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ তদন্ত-অভিযান চালিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande