নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র দফতরে হাজিরা অভিষেকের
কলকাতা, ১৫ জুন (হি.স.): সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে তলব করেছে ইডি। সোমবার বেলা ১১টা নাগাদ অভিষেককে ডাকা হয়েছিল। সময়ের কিছু আগেই অভিষেক পৌঁছে যান ইডি-র দফতর
নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র দফতরে হাজিরা অভিষেকের


কলকাতা, ১৫ জুন (হি.স.): সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে তলব করেছে ইডি। সোমবার বেলা ১১টা নাগাদ অভিষেককে ডাকা হয়েছিল। সময়ের কিছু আগেই অভিষেক পৌঁছে যান ইডি-র দফতরে।

উল্লেখ্য, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্ত দীর্ঘ দিন ধরেই করছে ইডি। সেই মামলাতেই অভিষেককে ডাকা হয়, সমন পাওয়ার পর সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন তিনি। প্রসঙ্গত, অভিষেকের হাজিরা নিয়ে সিজিও কমপ্লেক্সে এদিন তেমন বাড়তি কোনও নিরাপত্তা চোখে পড়েনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande