বাঁশদ্রোণীতে শৌচাগারে বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, চাঞ্চল্য
কলকাতা, ১৯ জুন (হি.স.): শুক্রবার ভোরবেলা বাড়ির শৌচাগার থেকে এক বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল কলকাতার বাঁশদ্রোণী থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম শিবরানি দেবী। এদিন ভোরে বাঁশদ্রোণীর ব্রহ্মপুর এলাকায় এই
বাঁশদ্রোণীতে শৌচাগারে বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, চাঞ্চল্য


কলকাতা, ১৯ জুন (হি.স.): শুক্রবার ভোরবেলা বাড়ির শৌচাগার থেকে এক বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল কলকাতার বাঁশদ্রোণী থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম শিবরানি দেবী। এদিন ভোরে বাঁশদ্রোণীর ব্রহ্মপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

জানা গেছে, ৯০ বছর বয়সী শিবরানি দেবী ব্রহ্মপুর এলাকায় তাঁর ছেলের সঙ্গে থাকতেন। শুক্রবার ভোরে শৌচাগারে শিবরানি দেবীকে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর ছেলে। তড়িঘড়ি খবর দেওয়া হয় বাঁশদ্রোণী থানায়। পুলিশ এসে বৃদ্ধাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই বৃদ্ধা কীভাবে পুড়ে গেলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তদন্ত করছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande