রেশনের চাল ও সরকারি গম উদ্ধারের ঘটনায় গ্রেফতার ট্রাকচালক, পলাতক ব্যবসায়ী বান্টি দত্তের খোঁজে তল্লাশি
শান্তিপুর, ১৯ জুন (হি. স.): নদিয়ার শান্তিপুরের ফুলিয়াপাড়া এলাকা থেকে রেশনের চাল বোঝাই একটি লরি এবং মাঠ থেকে পঞ্জাব সরকারের বস্তাবন্দি গম উদ্ধারের ঘটনায় এক ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম হাবিব শেখ। শুক্রবার তাঁকে পুলিশ হেফাজতের আবেদন জা
সরকারি গম উদ্ধার


শান্তিপুর, ১৯ জুন (হি. স.): নদিয়ার শান্তিপুরের ফুলিয়াপাড়া এলাকা থেকে রেশনের চাল বোঝাই একটি লরি এবং মাঠ থেকে পঞ্জাব সরকারের বস্তাবন্দি গম উদ্ধারের ঘটনায় এক ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম হাবিব শেখ। শুক্রবার তাঁকে পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে রানাঘাট আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাবিব শেখ দাবি করেন, উদ্ধার হওয়া চাল ও গম ফুলিয়া স্টেশনপাড়া এলাকার এক প্রভাবশালী ব্যবসায়ী বান্টি দত্তের। এরপর পুলিশ বান্টি দত্তের বাড়িতে অভিযান চালালে তিনি পালিয়ে যান বলে অভিযোগ।এই ঘটনার পর লিখিত অভিযোগের ভিত্তিতে হাবিব শেখকে গ্রেপ্তার করা হয় এবং বান্টি দত্তের বিরুদ্ধে তদন্ত শুরু করে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, দু’জনের নামেই মামলা দায়ের হয়েছে। তবে মূল অভিযুক্ত বান্টি দত্ত এখনও অধরা। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।এদিকে, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সরকারি চাল ও গমের পাশাপাশি দুটি গাড়িও আটক করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, হাবিব শেখকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের সঙ্গে জড়িত আরও ব্যক্তির নাম ও ঘটনার নেপথ্যের তথ্য সামনে আসতে পারে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande