ব্রাতিস্লাভায় মোদী ও ফিকোর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক, নানা বিষয়ে হয়েছে কথা
ব্রাতিস্লাভা, ১৫ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো সোমবার ব্রাতিস্লাভায় দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। নানা বিষয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়েছে। এই সময়ে প্রধানমন্ত্রী ফিকো ভারতের অর্জিত অর্থনৈতিক প্রব
ব্রাতিস্লাভায় মোদী ও ফিকোর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক, নানা বিষয়ে হয়েছে কথা


ব্রাতিস্লাভা, ১৫ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো সোমবার ব্রাতিস্লাভায় দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। নানা বিষয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়েছে। এই সময়ে প্রধানমন্ত্রী ফিকো ভারতের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির ভূয়সী প্রশংসা করেন এবং উল্লেখ করেন, উভয় দেশের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান।

এর আগে প্রধানমন্ত্রী মোদী বলেন, এই সফর ভারত ও স্লোভাকিয়ার সম্পর্ক আরও সুদৃঢ় করার এবং উভয় দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণের সুযোগ করে দিয়েছে। ১৯৯৩ সালে স্বাধীনতা লাভের পর থেকে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর স্লোভাকিয়ায় এটাই প্রথম সফর। এই সফর বাণিজ্য, বিনিয়োগ এবং অটোমোবাইল ও রেল উৎপাদন-সহ বিভিন্ন ক্ষেত্রে স্লোভাকিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ভারতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande