স্বস্তির ভারী বৃষ্টি দিল্লিতে, ঘর্মাক্ত গরম থেকে মিলল স্বস্তি
নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.): সকাল থেকেই মুখভার ছিল আকাশের, কয়েক পশলা বৃষ্টিও হয়েছে। আর দুপুরেই নামল মুষলধারে বৃষ্টি। ভারী বৃষ্টিতে স্বস্তি ফিরে পেলেন দিল্লির বাসিন্দারা। দিল্লি বিমানবন্দর, কর্তব্য পথ, ইন্ডিয়া গেট-সহ দিল্লি-এনসিআর-এর সর্বত্রই মুষলধারে
স্বস্তির ভারী বৃষ্টি দিল্লিতে, ঘর্মাক্ত গরম থেকে মিলল স্বস্তি


নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.): সকাল থেকেই মুখভার ছিল আকাশের, কয়েক পশলা বৃষ্টিও হয়েছে। আর দুপুরেই নামল মুষলধারে বৃষ্টি। ভারী বৃষ্টিতে স্বস্তি ফিরে পেলেন দিল্লির বাসিন্দারা। দিল্লি বিমানবন্দর, কর্তব্য পথ, ইন্ডিয়া গেট-সহ দিল্লি-এনসিআর-এর সর্বত্রই মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টির দরুণ ঘর্মাক্ত গরম থেকে স্বস্তি পেয়েছেন রাজধানীর বাসিন্দারা।

এদিকে, দিল্লির মন্ত্রী পরভেশ বর্মা সোমবারই বন্যা নিয়ন্ত্রণ কক্ষের উদ্বোধন করেন। তিনি আসন্ন বর্ষা মরশুমের প্রস্তুতি ও ব্যবস্থাপনার বিষয়টি পর্যালোচনা করেন। মন্ত্রী বলেন, বর্ষা মরশুমের আগে আমরা নিয়ন্ত্রণ কক্ষটি পরিদর্শন করেছি। ২০২৩ সালে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তার যেন পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করতে আমাদের বিভাগ ও প্রশাসন প্রতিটি ব্যবস্থার ওপর নজর রাখছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande