
নয়াদিল্লি, ১৫ জুন (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার 'রাজা পরব' উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, এই উৎসব সমাজে আনন্দ ও সম্প্রীতির মনোভাবকে আরও সুদৃঢ় করে। তিনি সকলের সমৃদ্ধি ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন।
রাজা পরব ওড়িশায় মহাসাড়ম্বরে উদযাপিত হয়। এটি সে রাজ্যের অনন্য ও প্রাণবন্ত তিন বা চার দিনব্যাপী উৎসব। এটি প্রতি বছর জুনের মাঝামাঝি সময়ে পালিত হয় এবং মূলত নারীত্ব, উর্বরতা এবং ধরিত্রী মাতাকে সম্মান জানায় এই উৎসব।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ