
খাতিমা, ১৫ জুন (হি.স.): কৃষিকাজে মাতলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সোমবার খাতিমার নাগলা তালাই-তে নিজের ব্যক্তিগত জমিতে পাওয়ার টিলার চালিয়ে জমি চাষ করেন মুখ্য়মন্ত্রী পুষ্কর সিং ধামি। মাটিতে প্রাকৃতিক গোবর সার প্রয়োগ করেন তিনি; এর মাধ্যমে তিনি জৈব ও ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতির সমর্থনে বার্তা দেন। এই সময়ে তাঁর মা বিশনা দেবীও সেখানে উপস্থিত ছিলেন।
এদিন সকালে খাতিমার নাগলা তরাইয়ে নিজের বাসভবনের পেছনে ব্যক্তিগত কৃষিজমিতে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে লাঙল চালাতেও দেখা যায়। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, নাগরিক হিসেবে 'আত্মনির্ভর ভারত' গড়ে তোলার প্রধানমন্ত্রীর সংকল্পকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। দেশের বিপুল পরিমাণ আর্থিক সম্পদ সার আমদানিতে ব্যয় হয়—যার ফলে আমাদের অন্য দেশের ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হয় এবং দেশ নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তাই আমি সেই জমিতেই প্রাকৃতিক চাষাবাদ শুরু করেছি যেখানে একসময় আমার বাবা ও দাদু চাষ করতেন; এই পদ্ধতি মাটির স্বাস্থ্য ও উর্বরতা বৃদ্ধি করে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ