প্রয়াত অভিনেত্রী সঞ্চিতা উগালে
মুম্বই, ১৫ জুন (হি.স.): বিনোদন জগতে ফের নেমে এল শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় মারাঠি ও হিন্দি টেলিভিশন অভিনেত্রী সঞ্চিতা উগালে। মাত্র ৩০ বছর বয়সে তাঁর অকাল প্রয়াণে স্তম্ভিত গোটা ইন্ডাস্ট্রি। রবিবার মুম্বইয়ে তাঁর নিজ বাসভবন থেকে উদ্ধার হয়েছে নিথর দেহ।
সঞ্চিতা উগালে


মুম্বই, ১৫ জুন (হি.স.): বিনোদন জগতে ফের নেমে এল শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় মারাঠি ও হিন্দি টেলিভিশন অভিনেত্রী সঞ্চিতা উগালে। মাত্র ৩০ বছর বয়সে তাঁর অকাল প্রয়াণে স্তম্ভিত গোটা ইন্ডাস্ট্রি। রবিবার মুম্বইয়ে তাঁর নিজ বাসভবন থেকে উদ্ধার হয়েছে নিথর দেহ। টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ সঞ্চিতা। সেই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুসংবাদে স্তম্ভিত টেলিপাড়া! সঞ্চিতার মৃত্যুতে স্তব্ধ তাঁর পরিবার, বন্ধু, সহকর্মী এবং অনুরাগীরা। সোমবার পুলিশ সূত্রে আত্মহত্যার খবর পাওয়া গেলেও, তাঁর মৃত্যুর সঠিক কারণ বা পরিস্থিতি সম্পর্কে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিস্তারিতভাবে তদন্ত করছে পুলিশ।

‘কুমকুম ভাগ্য’ সিরিয়ালে অভিনয় করে রাতারাতি লাইমলাইট কেড়েছিলেন। এরপর ‘সাজন ঘর’, ‘ওয়াগলে কি দুনিয়া’, ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। শুধু ছোটপর্দা নয়। এর পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন সঞ্চিতা। ভিকি কৌশল অভিনীত ‘ছাওয়া’ ছবিতে তিনি তারাবাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। সব মিলিয়ে পর পর বেশ কিছু কাজ করছিলেন তিনি। তাই তাঁর মৃত্যুর কারণ নিয়ে ইতিমধ্যেই নানা জল্পনা তৈরি হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande