রতনপুরে বিজেপির সংবর্ধনা সভা, উপস্থিত বিধায়ক প্রশান্ত দিগার
আরামবাগ, ১৫ জুন (হি.স.): গোঘাট-১ ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রতনপুর এলাকায় সোমবার বিজেপির উদ্যোগে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভাকে কেন্দ্র করে এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি
গোঘাটে বিজেপির সম্বর্ধনা সভা


আরামবাগ, ১৫ জুন (হি.স.): গোঘাট-১ ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রতনপুর এলাকায় সোমবার বিজেপির উদ্যোগে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভাকে কেন্দ্র করে এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী সুপর্ণা ধুল, বিজেপি নেতা পঙ্কজ রায়, চিন্ময় মল্লিক-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

​সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক প্রশান্ত দিগার এলাকার উন্নয়ন, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং সাধারণ মানুষের পাশে থাকার বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি কর্মী-সমর্থকদের আগামী দিনে আরও সক্রিয়ভাবে মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করার আহ্বান জানান।

​অন্যান্য বক্তারাও দলের বিভিন্ন কর্মসূচি, সাংগঠনিক কার্যকলাপ এবং এলাকার উন্নয়নমূলক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। এই সংবর্ধনা সভায় নবনিযুক্ত ও সক্রিয় কর্মীদের সংবর্ধনা দেওয়া হয় বলে জানা গেছে।

​সভা শেষে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন নেতৃত্ব। রতনপুরে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভাকে ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে উৎসবের আবহ লক্ষ্য করা যায়। এলাকার রাজনৈতিক মহলেও এই কর্মসূচি নিয়ে যথেষ্ট আলোচনা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande