সাদামাটা জীবনযাপনের জন্য ফের মন জিতলেন সুনীল গ্রোভার
মুম্বই, ১৯ জুন (হি.স.) : জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী সুনীল গ্রোভার আবারও তাঁর সহজ-সরল জীবনযাপনের জন্য আলোচনায় এসেছেন। অভিনয়ের পাশাপাশি সাদামাটা স্বভাবের জন্য পরিচিত এই অভিনেতা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন, যা ভক্তদের মন জয় করে
সাদামাটা ভঙ্গিতে ফের মন জিতলেন সুনীল গ্রোভার


মুম্বই, ১৯ জুন (হি.স.) : জনপ্রিয় অভিনেতা ও কৌতুকশিল্পী সুনীল গ্রোভার আবারও তাঁর সহজ-সরল জীবনযাপনের জন্য আলোচনায় এসেছেন। অভিনয়ের পাশাপাশি সাদামাটা স্বভাবের জন্য পরিচিত এই অভিনেতা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন, যা ভক্তদের মন জয় করেছে।

ভিডিওটিতে দেখা যায়, রাতে নদীর ধারে ফুটপাথে একটি মাদুরে তিনি বিশ্রাম নিচ্ছেন। তাঁর আশপাশে খোলা আকাশের নিচে আরও কয়েকজন মানুষকেও বিশ্রাম নিতে দেখা যায়। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে ভক্তিগীতি ‘জয় মহাকাল’, যা পুরো পরিবেশকে শান্ত করে তুলেছে। ভিডিওটি শেয়ার করে সুনীল ক্যাপশনে লেখেন, “তারে জমিন পর।”

তারকাখ্যাতি বা আড়ম্বর ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে তাঁর এই উপস্থিতি সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ভক্তরা তাঁর সহজ-সরল জীবনযাপন ও বিনয়ী স্বভাবের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এটি প্রথমবার নয়, এর আগেও সুনীল গ্রোভার একাধিকবার নিজের সাধারণ জীবনযাপনের কারণে আলোচনায় এসেছেন। আগে এক ভিডিওতে তাঁকে রাস্তার পাশে থাকা হ্যান্ডপাম্পে নিজের কাপড় ধোয়ার দৃশ্যেও দেখা গিয়েছিল। অনুরাগীদের মতে, জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সাদামাটা জীবনযাপনই তাঁর সবচেয়ে বড় পরিচয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande