সুরাটে একাধিক গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৭ জনের
সুরাট, ২ জুন (হি.স.): গুজরাটের সুরাট জেলার উভা-মানেকপুর গ্রামের কাছে দু''টি মহারাষ্ট্র স্টেট ট্রান্সপোর্ট বাস এবং একটি ট্রাক্টরের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত সাতজন মারা গিয়েছেন এবং প্রায় ১৫ জন আহত হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, ধুলে থেকে নাভাপুর
সুরাটে একাধিক গাড়ির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু ৭ জনের


সুরাট, ২ জুন (হি.স.): গুজরাটের সুরাট জেলার উভা-মানেকপুর গ্রামের কাছে দু'টি মহারাষ্ট্র স্টেট ট্রান্সপোর্ট বাস এবং একটি ট্রাক্টরের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত সাতজন মারা গিয়েছেন এবং প্রায় ১৫ জন আহত হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, ধুলে থেকে নাভাপুর হয়ে সুরাটের দিকে যাওয়া মহারাষ্ট্র স্টেট ট্রান্সপোর্টের একটি বাস, সামনে থাকা একটি ট্রাক্টরকে সজোরে ধাক্কা মারে। এই ধাক্কার ফলে বাসটি ডিভাইডার পার হয়ে বিপরীত দিক থেকে আসা মহারাষ্ট্র স্টেট ট্রান্সপোর্টের আরেকটি বাসের ধাক্কা মারে। এই সংঘর্ষের ফলে একটি বড় দুর্ঘটনা ঘটে, যেখানে একটি বাস বেশ কয়েকবার উল্টে যাওয়ার পর আগুন ধরে যায়।

পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। তবে উদ্ধারকারী দলগুলোর তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহত প্রায় ১৫ জন যাত্রীকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এমএইচ-১৮ বিজেড-১২৫৮ নম্বর বাসটিতে ২৪ জন যাত্রী ছিলেন এবং এটি তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande