মোথাবাড়ির ঘটনায় চার্জশিট দাখিল এনআইএ-র, নাম রয়েছে ৩১ জনের
মালদা, ২ জুন (হি.স.): মালদার মোথাবাড়িতে এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও করে রাখার ঘটনায় চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এনআইএ সূত্রের খবর, চারটি চার্জশিটে মোফাক্কেরুল ইসলাম-সহ ৩১ জন অভিযুক্তের নাম রয়েছে। সড়ক অবরোধ এবং ব
মোথাবাড়ির ঘটনায় চার্জশিট দাখিল এনআইএ-র, নাম রয়েছে ৩১ জনের


মালদা, ২ জুন (হি.স.): মালদার মোথাবাড়িতে এসআইআর-এর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও করে রাখার ঘটনায় চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এনআইএ সূত্রের খবর, চারটি চার্জশিটে মোফাক্কেরুল ইসলাম-সহ ৩১ জন অভিযুক্তের নাম রয়েছে। সড়ক অবরোধ এবং বিচার বিভাগীয় আধিকারিকদের অবৈধভাবে আটক সংক্রান্ত মালদা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)-এর চারটি পৃথক মামলায় জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-র দাখিল করা চার্জশিটে মোট ৩১ জন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে গত এপ্রিলে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল মোথাবাড়ি, সুজাপুর-সহ বিভিন্ন এলাকা। এসআইআরের কাজে নিযুক্ত সাত জন বিচারককে কালিয়াচক-২ ব্লক অফিসের ভিতরে রাত পর্যন্ত আটকে রেখেছিল উত্তেজিত জনতা। যা গড়ায় দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত। সেই সময়েই তদন্তভার গ্রহণ করে দেশের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কেন্দ্রীয় এজেন্সিকে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়ে সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande